২০২১ সালের মধ্যে আইসিটি বিভাগ হবে পেপারলেস

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৫৭  
দেশে উন্নয়নকৃত বাংলাদেশ ই-গভার্মেন্ট জি আর পি সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভাষায় প্রথম বারের মতো পেপারলেস সভা করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) আইসিটি বিভাগের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং বিভাগের অধীন বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কার্যক্রম অব‍্যাহত রাখা, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার দ্রুত বাস্তবায়ন করা ইত‍্যাদি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমন্ত্রী পরবর্তী সকল সভা ২০২০ সালের মধ্যে লেসপেপার ও ২০২১ সালের মধ্যে পেপারলেস করার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।